রাজধানীর যানজট কমাতে নতুন গণপরিবহন পরিকল্পনা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রথম ধাপে ব্যস্ত সড়ক, বাসস্ট্যান্ড ও যাত্রীসেবা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে অফিসগামী মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।